নিজস্ব প্রতিবেদক: মোঃ ফরিদ হোসেন, গাজীপুর
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় এজাহারনামীয় দুই আসামি এবং ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কষ্টিপাথরের মূর্তি-সংক্রান্ত মামলায় দুই আসামি গ্রেফতার
বিশেষ ক্ষমতা আইনের কষ্টিপাথরের মূর্তি-সংক্রান্ত মামলায় এজাহারনামীয় আসামি মোঃ হাফিজুর রহমান (৫৬) ও মোঃ আল কাইয়ূমকে (৪৪) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ হাফিজুর রহমান বরগুনা জেলার তালতলী থানার বাদুরগাছা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা ঢাকার মিরপুর থানার শেওড়াপাড়া এলাকায়।
অপর আসামি মোঃ আল কাইয়ূম বরগুনা জেলার বামনা থানার উত্তর আমতলী এলাকার মৃত মোতালেবের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন বাড়ীয়ালী এলাকায় লিটন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন একজন গ্রেফতার
এদিকে, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন মোঃ শাহিন মিয়া (৪০) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার টাকুয়ারচর এলাকার মোস্তফা বেপারী ও পেয়ারা বেগমের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায়।
বাসন থানা পুলিশ সূত্রে জানানো হয়, বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় উল্লেখিত তিনজনকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মোঃ ফরিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর