নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ২৪ ঘন্টা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে মন্তব্য করেছে পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আসন্ন দূর্গা পুজা উপলক্ষে জি.আর চাল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পঞ্চগড়-২ আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে এবং
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক হরিশ চন্দ্র রায় এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আন্দুল গনি বসুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল দে সরকার, সাধারণ সম্পাদক কমল চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষণ রায়সহ উপজেলার ১১৭টি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিটি পূজামণ্ডপে জাতীয়তাবাদী দলের কর্মীবৃন্দ গতবারের মতো এবারও ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন হয়, সে জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি প্রত্যেক পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
সভায় উপজেলার ১১৭ টি পুজা মন্ডবের সভাপতি-সম্পাদকবৃন্দের নিকট সর্বমোট ৭০.২ মেট্রিক টন(প্রতি মন্ডবে ৬০০ কেজি) জি.আর চালের ডিও লেটার বিতরণ করা হয়