শনিবার, ১০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে প্রবাসীর ঘরে আগুন স্বর্ণালংকার ও আসবাবপত্র পুড়ে ছাই ক্ষতি ৫ লাখ টাকা

মোঃ সৌরভ হোসেন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ pm
২২
মেহেন্দিগঞ্জে প্রবাসীর ঘরে আগুন স্বর্ণালংকার ও আসবাবপত্র পুড়ে ছাই ক্ষতি ৫ লাখ টাকা

প্রতিবেদন: মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১নং আন্ধারমানিক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আন্ধারমানিক গ্রামে প্রবাসী দুলাল সরদারের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘরে থাকা স্বর্ণালংকার, আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৭ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘরটি ফাঁকা থাকায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তাঁদের সন্দেহ।

প্রবাসী মো. মাসুম বিল্লাহ জানান, তিনি জীবিকার তাগিদে কুয়েতে অবস্থান করছেন। তাঁর শ্বশুর দুলাল সরদারও মালয়েশিয়া প্রবাসী। ঘটনার সময় তাঁর শাশুড়ি বাবার বাড়িতে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

পরিবারের দাবি, আগুনে ঘরে থাকা স্বর্ণালংকার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে তাঁদের দীর্ঘদিনের সঞ্চয় ও পরিবারের ব্যবহারের মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। আকস্মিক এ ঘটনায় পরিবারটি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

মো. মাসুম বিল্লাহ বলেন, তাঁর শ্বশুর দুলাল সরদার একজন নিরীহ মানুষ। প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে তিনি পরিবারের জন্য বিভিন্ন মালামাল ও আসবাবপত্র সংগ্রহ করেছিলেন। আগুনের ঘটনায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রবাসী মো. মাসুম বিল্লাহ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!