শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কোলা আদর্শ কলেজের জাতীয়করণ ও সংস্কারে আনন্দ র‍্যালি

সুবাস চন্দ্র
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ am
৭২
কোলা আদর্শ কলেজের জাতীয়করণ ও সংস্কারে আনন্দ র‍্যালি

সুবাস চন্দ্র, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে কোলা আদর্শ কলেজ জাতীয়করণের জন্য অন্তর্ভুক্ত করায় এবং শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়নের দাবিতে এক বিশাল আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৫ নং কোলা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

আনন্দ র‍্যালিটি কোলা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কোলা আদর্শ কলেজকে জাতীয়করণের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করায় সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উপস্থিত বক্তারা বলেন, এই যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে অবহেলিত কোলা অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় এক নতুন ও গৌরবোজ্জ্বল দিগন্তের সূচনা হলো।

কোলা আদর্শ কলেজের এই সংস্কার ও জাতীয়করণ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নওগাঁ-৩ আসনের জনপ্রিয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা বাবুল ভাই-কে, ৫ নং কোলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে লাল গোলাপের শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা। এলাকার শিক্ষা খাতের এই অভূতপূর্ব উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সুধীসমাজের।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!