কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার আয়োজনে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গোরস্থানে শায়িত শহীদ আবরার ফাহাদের কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল শিবগাতুল্লাহ শিবগা।
অন্যান্যদের মধ্যে শহীদ আবরার ফাহাদের সম্মানিত চাচা রবিউল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মুজাহিরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক এনামুল হক, ইবি শাখার সভাপতি ইউসুফ আলী, ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইমরান বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।