শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সদ্য প্রয়াত সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক "খন্দকার ইব্রাহিম হোসেন নয়ন" এর ৪৭তম জন্মজয়ন্তী ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ

সদ্য প্রয়াত সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক  "খন্দকার ইব্রাহিম হোসেন নয়ন" এর ৪৭তম জন্মজয়ন্তী ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ
বিস্তারিত লিংক কমেন্টস
Google পছন্দে যোগ করুন

সদ্য প্রয়াত সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক "খন্দকার ইব্রাহিম হোসেন নয়ন" এর ৪৭তম জন্মজয়ন্তী ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ

প্রতিবেদক:খন্দকার মো মনিরুজ্জামান

পাবনা সুজানগর উপজেলা আমিনপুর থানার পরিচিত মুখ, সাবেক সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক খন্দকার ইব্রাহিম হোসেন নয়ন এর ৪৭তম জন্মজয়ন্তী।

প্রাতস সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক খন্দকার ইব্রাহিম হোসেন নয়ন পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানা আহম্মদপুর ইউনিয়ন আহম্মদপুর গ্রামে ১৯৭৮ সালে ২১ শে নভেম্বর সম্ভ্রান্ত খন্দকার পরিবারে জন্মগ্রহণ করেন।

দীর্ঘ ৪৭ বছর জীবন পরিক্রমায় তিনি কাশিনাথপুরের প্রয়াস সংস্কৃতিক শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি ছিলেন। আহাম্মদপুর আত্রাই যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও ফুটবল একাদশের প্রবীণ খেলোয়াড় এবং প্রশিক্ষক ছিলেন।

পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ‘বৃহত্তর কাশিনাথপুর ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ’-এর সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এছাড়াও, এলাকার শিল্প-সাহিত্য ও পাঠাভ্যাস গড়ে তুলতে তিনি ‘প্রয়াস সাংস্কৃতিক শিল্প গোষ্ঠী’র সহ-সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ‘প্রয়াস পাবলিক লাইব্রেরি’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অফুরন্ত ভূমিকা রেখে গেছেন।

পেশাগত জীবনে তিনি সংবাদ মাধ্যমেও কাজ করেছেন। দীর্ঘদিন সুনামের সঙ্গে স্থানীয় ‘দৈনিক বিবৃতি’ এবং জাতীয় দৈনিক ‘ভোরের ডাক’ পত্রিকায় সাংবাদিকতা করেছেন ।ছাত্র জীবন থেকেই তিনি সংস্কৃতি এবং ক্রীড়া প্রেমী ছিলেন।

ফুটবল ছিল তার প্রিয় খেলা তিনি পালন করতেন গোলরক্ষকের দায়িত্ব, গোলরক্ষকের দায়িত্ব পালন করে শুধু পাবনা জেলা নয় রাজশাহী বিভাগীয় পর্যায়ে অনেক কৃতিত্বের সাথে সুনাম অর্জন করেছিলেন।

নিজ গ্রাম আহম্মদপুর সহ বৃহত্তর কাশিনাথপুর গড়ে তুলেছিলেন বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণকেন্দ্র। তারই হাতে গড়া ফুটবল সৈনিক আজ দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে ফুটবল মাঠে ।

ছাত্র জীবন থেকেই তিনি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে আবদ্ধ করে রাখতেন।

সর্বশেষ তিনি নিজ গ্রাম আহাম্মদপুর বাজারে ঔষুধের ব্যবসা পরিচালনার মাধ্যমে এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত বৃহস্পতিবার ভোর ৪ টা ৩০ মিনিটে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে অকালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার বাদ আছর তার জানাজার নামাজ সম্পন্ন করে আহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত করা হয়। তার বিদেহে আত্মার শান্তি কামনা করি।

Link Copied