বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভ্যান হারানোর ওয়াসিম পেলেন ভ্যান সাথে ৩০ জনকে নগদ সহায়তা

মোঃ লিটন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ pm
৩১
ভ্যান হারানোর ওয়াসিম পেলেন ভ্যান সাথে ৩০ জনকে নগদ সহায়তা
ছবি: উপহারের ভ্যানে ওয়াসিম

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যান হারানোর ১০ দিনের মাথায় ভ্যানচালক ওয়াসিমকে নতুন ভ্যান উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলার ৩০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর মোড়সংলগ্ন এলাকায় এ সহায়তা প্রদান করা হয়। ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুল ইসলাম এবং বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরের সার্বিক সহযোগিতায় ওয়াসিমকে ভ্যানটি উপহার দেওয়া হয়। পাশাপাশি ৩০ জন অসহায় ও দুঃস্থ মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুল ইসলামের ভাই আমিরুল ইসলাম, কনটেন্ট ক্রিয়েটর সুজন আলী পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন এলাকার মানবিক কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!