বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আটোয়ারীতে বিনামূল্যে চর্মরোগ ও কুষ্ঠরোগ শনাক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিতিশ চন্দ্র বর্মন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ pm
১২
আটোয়ারীতে বিনামূল্যে চর্মরোগ ও কুষ্ঠরোগ শনাক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারীতে বিনামূল্যে চর্মরোগ ও কুষ্ঠরোগ শনাক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য বিনামূল্যে চর্মরোগ ও কুষ্ঠরোগ শনাক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার বলরামপুর ইউনিয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়ায় ​উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং 'iAct-EndLep' প্রকল্পের (সি লেপ্রসি মিশন বাংলাদেশ) সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: হুমায়ুন কবীর এতে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাক্তার মাহমিদুর রহমান মেডিকেল অফিসার, সুয়েল মাটি ফিল্ড মেডিকেল অফিসার, প্রোগ্রাম ম্যানেজার আনোয়ার হোসেন, রিজার্জ সুপারভাইজার মো: তজাম্মেল হোসেন সহ ব্র্যাকের প্রোগ্রাম অফিসার তপন কুমার বর্মন সহ উপজেলা প্রস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ।

​দিনব্যাপী অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষের চর্ম ও কুষ্ঠরোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে এক্সরে সহ প্রয়োজনীয় ঔষধ প্রদান প্রদান করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!