বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমারখালীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ লিটন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ pm
৪৫
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমারখালীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি

কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘শিক্ষকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরোয়ার। অন্যান্যদের মধ্যে পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!