বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বানিয়ারচালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি রফিকুল ইসলাম বাচ্চু

মোঃ মহিন উদ্দিন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ pm
১৫
বানিয়ারচালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা–মেম্বারবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

সোমবার (৫ অক্টোবর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি শুকনা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য।

অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে যাওয়ায় অনেক পরিবার ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় তিনি বলেন, দুর্যোগ ও বিপদের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসন ও সরকারি-বেসরকারি সহযোগিতার দাবি জানিয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবুবকর ছিদ্দিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বানিয়ারচালা–মেম্বারবাড়ি এলাকায় জাহাঙ্গীর হোসেনের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪০টি ঘর পুড়ে যায়। এতে বেশ কয়েকটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়ে স্থানীয়রা তাদের দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!