সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজে রক্তের বাঁধনের তৃতীয় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম ‎

আল আমীন সরদার
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২০ pm
১১
শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজে রক্তের বাঁধনের তৃতীয় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম ‎

শরীয়তপুরের সখিপুরে রক্তের বাঁধন ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে এবং সাজেদা জাব্বার হসপিটালের সহযোগিতায় শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজে তৃতীয়বারের মতো ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

‎

‎রোববার (৪ অক্টোবর) শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান।

‎

‎কার্যক্রমে উপস্থিত ছিলেন রক্তের বাঁধন ব্লাড ফাউন্ডেশনের সভাপতি শাহীন আহমেদ, সংগঠনের উপদেষ্টা ইমরান সুমন, শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহসিন উদ্দিন, সহকারী অধ্যাপক (অর্থনীতি) আব্দুল হক এবং সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) মোহাম্মদ মোতালপব মিয়া।

‎

‎রক্তের বাঁধন ব্লাড ফাউন্ডেশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, “রক্তের গ্রুপ জানা প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ। জরুরি মুহূর্তে একজন মানুষের রক্তের প্রয়োজন হলে সঠিক সময়ে রক্তদাতা খুঁজে পাওয়া অনেক সহজ হয়। আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করা এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানো। বিশেষ করে তরুণ সমাজকে মানবিক কাজে সম্পৃক্ত করতে আমরা নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করছি।”

‎

‎সংগঠনের উপদেষ্টা ইমরান সুমন বলেন, “রক্তের বাঁধন ব্লাড ফাউন্ডেশন শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, মানুষের মধ্যে মানবিকতার চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে। একজন মানুষ নিজের রক্তের গ্রুপ জানলে জরুরি সময়ে নিজের এবং অন্যের প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম আরও বেশি করে আয়োজন করা প্রয়োজন।”

‎

‎শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, “রক্তের বাঁধন ব্লাড ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি এবং রক্তদানের বিষয়ে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কলেজে এমন একটি মানবিক উদ্যোগ আয়োজন করায় আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই।”

‎

‎কলেজের সহকারী অধ্যাপক (অর্থনীতি) আব্দুল হক বলেন, “রক্তদান একটি মহৎ মানবিক কাজ। জরুরি প্রয়োজনে রক্তের অভাবে অনেক সময় মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। তাই শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করাও জরুরি। রক্তের বাঁধনের এ উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

‎

‎সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) মোহাম্মদ মোতালপব মিয়া বলেন, “তরুণদের মানবিক কাজে সম্পৃক্ত করার জন্য রক্তের বাঁধন ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসার দাবিদার। প্রত্যেকের নিজের রক্তের গ্রুপ জানা থাকা প্রয়োজন। এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে মানুষের মধ্যে রক্তদানের প্রতি আগ্রহ আরও বাড়বে।”

‎

‎আয়োজকরা জানান, মানুষের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়া এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

‎

‎

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!