বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
Google পছন্দে যোগ করুন

পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল করিমের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ শাহাজাহান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক সহ উপকারভোগীগণ। উল্লেখ্য যে, উপজেলার ছয় ইউনিয়নে ইতিপূর্বে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মোট ২৫৩ টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা পরিমাণের চেক বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক এ প্রতিনিধিকে জানান, বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিল ও পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এর ব্যক্তিগত তহবিল হতে যৌথভাবে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়। পরবর্তীতে বরাদ্দ আসা মাত্রই আবারো সঠিক ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণের উদ্যোগ নেয়া হবে।

Link Copied