বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কাজিরহাটে বরিশাল উত্তর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।

কাজিরহাটে বরিশাল উত্তর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।
Google পছন্দে যোগ করুন

মোঃ সৌরভ হোসেন,

বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করায় বরিশালের কাজিরহাটে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় কাজিরহাট বাজার ব্রিজ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে আর্স ব্রিজের ওপর গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন কাজিরহাট থানা লতা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মামুন, মোস্তাফিজুর রহমান টিপু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহেনশাহ হাওলাদার, সানোয়ার হোসেন সজীব সিকদার, কাইয়ুম খান, বাসেত চৌধুরী, মুরাদ বাবু, সোহেল খান ও হাবিব রারি।

বক্তারা বরিশাল উত্তর জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি মোহাম্মদ কাওছার আহমেদ এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল উত্তর জেলা শাখার আংশিক কমিটিতে মোহাম্মদ কাওছার আহমেদকে সভাপতি এবং আরিফুল ইসলাম জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটি ঘোষণায় কাজিরহাট থানা যুবদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা যায়। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link Copied