আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, আত্রাই উপজেলা শাখার উদ্যোগে স্টেশন চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী প্রামাণিক ও সদস্য সচিব এস এম মনোয়ার হোসেন লোটাস।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাকিদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়ামত আলী বাবু এবং সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক, সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী ছাত্রলীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান নেতাকর্মীরা।









