নরসিংদীর মনোহরদী উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জনাব হামিদুল ইসলাম।
বুধবার (১৮ নভেম্বর) তিনি মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
তার যোগদানের মধ্য দিয়ে মনোহরদী উপজেলা ভূমি প্রশাসনে নতুন দায়িত্বের সূচনা হলো। দায়িত্ব পালনে তিনি উপজেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমিসেবা প্রদান এবং সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
নতুন কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলামের দায়িত্ব পালনের সফলতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।









