সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

পলাশ হাওলাদার
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ am
৫৩
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ জাফর হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা থানার একটি দল কোটখালী সিনিয়র ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে পাঁকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জাফর হাওলাদারকে আটক করে তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাফর হাওলাদার কোটখালী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. মতলেব হাওলাদার এর ছেলে।

গলাচিপা থানার পুলিশ জানায়, এ ঘটনায় গত শনিবার (৩ অক্টোবর) থানায় মামলা করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!