সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় জমজমাট ডোঙা নৌকার বাইচ, উৎসবে মেতেছে শত শত দর্শনার্থী

মোঃ রোকনুজ্জামান
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২১ am
১৪
ফরিদপুরের ভাঙ্গায় জমজমাট ডোঙা নৌকার বাইচ, উৎসবে মেতেছে শত শত দর্শনার্থী

সদরপুর ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামের বিলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ও আকর্ষণীয় ডোঙা নৌকার বাইচ। শনিবার (৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ নৌকা বাইচ দেখতে বিলের দুই পাড়ে জড়ো হন শত শত নারী-পুরুষ।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের পাশাপাশি ডোঙা নৌকার এ ব্যতিক্রমী প্রতিযোগিতা ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বিলের পাড়ে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। ছোট ছোট ডোঙা নৌকায় প্রতিযোগীরা অংশ নিয়ে দ্রুতগতিতে পানির ওপর ছুটে চলেন।

প্রতিযোগিতা চলাকালে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ এ আয়োজন উপভোগ করেন। অনেকেই মোবাইল ফোনে বাইচের দৃশ্য ধারণ করেন।

স্থানীয়রা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!