কাশিমপুরে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ৪জন
কাশিপুর থেকে এসকে শুভর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত।
গাজীপুরের কাশিমপুরে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করেছে কাশিমপুর থানা পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ভোরে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের আয়নাল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এসব কম্বল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আয়নাল মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, জব্দ করা ভারতীয় কম্বলের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
অবৈধভাবে ভারতীয় কম্বল আমদানি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত চক্রের সন্ধানে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
এসকে শুভ
জে এ টিভি কাশিমপুর কোনাবাড়ী প্রতিনিধি গাজীপুর
তারিখ ৩-১০-২০২৬ ইং