রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে প্রায় ৮০০ ইমাম-মুয়াজ্জিনকে নিয়ে প্রতিমন্ত্রীর আলোচনা

মোঃ সৌরভ হোসেন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ pm
৪২
মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে প্রায় ৮০০ ইমাম-মুয়াজ্জিনকে নিয়ে প্রতিমন্ত্রীর আলোচনা

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে মতবিনিময় করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান এমপি।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়াম কমপ্লেক্সে জাতীয়তাবাদী ওলামা দল উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে প্রায় ৪৫ জন করে ইমাম ও মুয়াজ্জিনকে নিয়ে এ মতবিনিময়ের আয়োজন করা হয়। মাদকের প্রভাব ও বিস্তার ঠেকাতে প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়টি আলোচনায় উঠে আসে।

আলোচনা সভায় প্রতিমন্ত্রী রাজীব আহসান মাদকবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ এবং ইমাম-মুয়াজ্জিন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!