রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৮ pm
৩৪
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার সকালে মনোহরদী পৌরসভার উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়ার নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন সড়ক, ঝোপঝাড়, জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। পাশাপাশি কোথাও পানি জমে না থাকে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা যায়—এ বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।

‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আওতায় গত ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মনোহরদী পৌরসভায় এ বিশেষ অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।

তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় মনোহরদী পৌরসভার হিসাবরক্ষক নাসিমুর রহমান অপু, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!