শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ফুলটি শিশুকে উপহার দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন বিএনপি নেতা লাবু চৌধুরী

উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১০ pm
১২
ফুলটি শিশুকে উপহার দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন বিএনপি নেতা লাবু চৌধুরী

গোলাপ খন্দকার ​সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রাপ্ত সংবর্ধনার ফুল এক শিশুর হাতে তুলে দিয়ে এক অনন্য মানবিক ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন সাপাহার  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু।
​শুক্রবার (২ অক্টোবর) পোরশা জাতীয় আদিবাসী পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ও শুভেচ্ছা হিসেবে একটি ফুল প্রদান করে বরণ করে নেওয়া হয়।
​সম্মাননা গ্রহণের পর পরই তিনি হাস্যোজ্জ্বল মুখে সেই ফুলটি অনুষ্ঠানস্থলে উপস্থিত এক আদিবাসী শিশুর হাতে তুলে দেন এবং শিশুটিকে আদর ও স্নেহ জানান। রাজনীতিবিদ লাবু চৌধুরীর এই সাধারণ অথচ তাৎপর্যপূর্ণ অঙ্গভঙ্গি উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের নজর কাড়ে।
​এ বিষয়ে সারোয়ার জাহান চৌধুরী লাবু বলেন, "শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। রাজনৈতিক বা সামাজিক যেকোনো মেলবন্ধনের মূল লক্ষ্য হওয়া উচিত একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা। আদিবাসী সম্প্রদায়সহ সকল মানুষের মাঝে ভালোবাসা ও সামাজিক সম্প্রীতি ছড়িয়ে দিতেই এই ছোট্ট উপহার।"
​অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। লাবু চৌধুরীর এই কায়দায় শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি স্থানীয় সাধারণ মানুষ ও উপস্থিত সুধীজনদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!