শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নদীভাঙনে ঘরহারা ২০০ পরিবারের মুখে স্বস্তি বিতরণ হলো জিআর চাল

মোঃ সৌরভ হোসেন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ pm
৪১
নদীভাঙনে ঘরহারা ২০০ পরিবারের মুখে স্বস্তি বিতরণ হলো জিআর চাল

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা এলাকায় নদীভাঙনে গৃহহীন ও অসহায় প্রায় ২০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সহায়তায় সংসদ সদস্যের জন্য বরাদ্দকৃত চাল এসব অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ পিআইও কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. তৌফিকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত সোহাগ।

এ সময় ভাসানচর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নদীভাঙনে ঘরবাড়ি হারানো অসহায় পরিবারগুলো সরকারি সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেন। স্থানীয়রা নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!