তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে।
-প্রতিমন্ত্রী আজাদ
পঞ্চগড় জেলা প্রতিনিধি নিতিশ চন্দ্র বর্মন
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খনন এর কাজ শুরু করেছিলেন। আর কোন সরকার এর প্রয়োজনীয়তা মনে করেন নাই। তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে।
শুক্রবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে পঞ্চগড়ে ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (১ম অংশ) শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন বন্দরমনি ও বোয়ালমারী নামক স্থানে করতোয়া নদীর ডান তীর বরাবর ১১৫০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজ এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী উল্লেখ করে এসময় মন্ত্রী আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের বন্যা ভূমিধস থেকে মানুষকে রক্ষা করার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় তারেক রহমান সরকার নদী পাড়ের মানুষের দু:খ দুর্দশার কথা চিন্তা করে নদীর পার রক্ষা বাধ নির্মানে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, এখানে হিন্দু সনাতনীদের তীর্থস্থল হিসেবে বারূনি স্নান ঘাট নির্মিত হচ্ছে, যেখানে নির্বিঘ্নে হিন্দু ধর্মাবলম্বী মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে।
এ সময় পানি উন্নয়ন বোর্ড এর বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ স্থানীয় উপকারভোগকারী সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।