পটুয়াখালীর গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা সম্প্রসারিত নতুন ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে উপস্থিত থাকেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ হোসেন, গন অধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মো. আকরামুজ্জামান,সহকারী শিক্ষা অফিসার মো. মঞ্জু মোল্লা, জেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি মো. এনিমুল্লাহ এনিম, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, মো. ছোবাহান মিয়া, সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উদ্দ্যোক্তা গন। এসময় বক্তারা বলেন বর্তমান সরকার দেশের তরুন উদ্দ্যোক্তাদের দেশের অর্থনৈতিক চাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে ঋণ দেয়া,বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। বিশেষ করে দেশে মৎস্য চাষ,গবাদিপশু পালন, কৃষি উৎপাদনকে সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে দেশের অর্থনৈতিককে সাবলম্ভী করতে হবে। পাশাপাশি খাদ্য,উৎপাদনে কাজ করার অনুরোধ করেন এবং চাকরীর পিছে না ছুটে উদ্দ্যোক্তা হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে মনে করেন।