শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন শিক্ষক ও দুই কেয়ারটেকারকে বিদায়ী সংবর্ধনা

নিতিশ চন্দ্র বর্মন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১০ pm
১৩
পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন শিক্ষক ও দুই কেয়ারটেকারকে বিদায়ী সংবর্ধনা
পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন শিক্ষক ও দুই কেয়ারটেকারকে বিদায়ী সংবর্ধনা

নিতিশ চন্দ্র বর্মন , পঞ্চগড় প্রতিনিধিঃ

দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে (মউশিক) দায়িত্ব পালনের পর অবসরে যাওয়া তিন শিক্ষক ও দুই কেয়ারটেকারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে মারা যাওয়া তিন মউশিক শিক্ষকের পরিবারকে একটি করে গরু উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন বোদা উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও মউশিক শিক্ষক কল্যাণ সমিতি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

ইসলামিক ফাউন্ডেশন বোদার ফিল্ড সুপারভাইজার মোকাররাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, মউশিক শিক্ষক কল্যাণ সমিতির রংপুর বিভাগের সভাপতি আবুল বাশার, খোশবাজার ছা. দা. কামিল মাদ্রাসার সাবেক সুপার ও বোদা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. সোলায়মান আলী প্রমুখ।

বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক ও কেয়ারটেকারদের দীর্ঘদিনের দায়িত্ব পালনের কথা স্মরণ করেন এবং তাদের অবসরজীবনের সুস্থতা ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে মারা যাওয়া শিক্ষকদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগকে স্বাগত জানান তারা।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মউশিক শিক্ষক ও কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!