শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গোবিন্দগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস, নবীন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল ছাত্রদল

মোঃ এনামুল হক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ pm
৯
গোবিন্দগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস, নবীন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল ছাত্রদল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধানসহ গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের শুভকামনা জানান। পাশাপাশি নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, মনোযোগ দিয়ে পড়াশোনা এবং নিজেদের মেধা ও প্রতিভার বিকাশে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতা করাই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উদ্বোধনী ক্লাসকে ঘিরে কলেজের নবীন শিক্ষার্থীদের মধ্যেও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!