প্রতিবেদন: মোঃ সৌরভ হোসেন,
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বরিশাল জেলার কাজিরহাট থানার একতা ডিগ্রি কলেজে ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫০ জন এবং অকৃতকার্য হয়েছেন ৯৩ জন। কলেজটির মোট পাসের হার দাঁড়িয়েছে ৩৪.৯৭ শতাংশ।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, কলেজটিতে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন পাস এবং ৫ জন ফেল করেছেন। মানবিক বিভাগে ১২২ জনের মধ্যে ৪১ জন পাস এবং ৮১ জন ফেল করেছেন। অন্যদিকে, বিজ্ঞান বিভাগে ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন পাস এবং ৭ জন ফেল করেছেন।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ৮১ জন।
সব মিলিয়ে একতা ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩৪.৯৭ শতাংশ।