বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাঁঠালডাংগী দিশারি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নয়ন হোসেন হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ pm
কাঁঠালডাংগী দিশারি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া কাঁঠালডাংগী বাজারে অবস্থিত দিশারি কিন্ডারগার্টেন স্কুল। স্কুলটি ২০১৭সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানটির পাঠদান ও শিক্ষার্থীদের ফলাফল সুনামের সাথে অর্জন করছে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসলিম উদ্দীন জানান, বিদ্যালয়ে প্রায় অনেক কোমল মতি শিক্ষার্থীরা লেখাপড়া করছে, সুনিপুন পরিবেশে কোমলমতি শিক্ষার্থীরা পাঠদান এবং খেলাধুলায় উজ্জীবিত হয়ে আনন্দিত।

তিনি আরো জানা ইতিমধ্যে আমরা সম্পূর্ণ বিনা বেতনে শারিরীক প্রতিবন্ধী শিশুদের পাঠদান কর্মসূচি চালু করেছি, প্রতিবছর বনভোজন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি।গেলো, এপ্রিল মাসের শেষের দিকে আমরা প্লে থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের ২য় সাময়িক পরীক্ষা নেওয়া হয়।

আজ ২২শে সেপ্টেম্বর ২০২৬ইংতারিখ মঙ্গলবার তার ফলাফল প্রকাশ করা হয়, এবং সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ১০জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোছাঃ রীনা নাসরিন প্রধান শিক্ষক মসলিম উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক/ শিক্ষিকা, আফসানা পারভীন, রোকসানা পারভীন, মোছাঃজান্নাতুন আক্তার এবং স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!