বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রামকান্তপুর উল্লাপাড়া ‎একতা চ্যালেঞ্জার, বায়া কে হারিয়ে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হলো বস্তাল একতা এক্সপ্রেস। ‎

খন্দকার মো মনিরুজ্জামান
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ pm
২৫
রামকান্তপুর উল্লাপাড়া  ‎একতা চ্যালেঞ্জার, বায়া কে হারিয়ে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হলো বস্তাল একতা এক্সপ্রেস। ‎

‎পানশিনৌকা বাইচ সিজন ০২, /২০২৬ রামকান্তপুর উল্লাপাড়া

‎একতা চ্যালেঞ্জার, বায়া কে হারিয়ে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হলো সুজানগরের বস্তাল একতা এক্সপ্রেস।

‎সুজানগর উপজেলা প্রতিনিধিঃ খন্দকার মনিরুজ্জামান

‎নদীর বুকে গর্জন, বৈঠার ছন্দ আর হাজারো দর্শকের উচ্ছ্বাস—সবকিছুকে ছাপিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বস্তাল একতা এক্সপ্রেস।

‎রামকান্তপুর পানসি নৌকা প্রতিযোগিতা ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে শক্তিশালী একতা চ্যালেঞ্জার বায়া কে হারিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে বস্তাল একতা এক্সপ্রেস।

‎আর একতা চ্যালেঞ্জার বায়া কে  হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করে পাবনা জেলার সুজানগর উপজেলা আমিনপুর থানার বস্তাল একতা এক্সপ্রেস ।

‎ফাইনালজুড়ে যেন অন ফায়ার ছিল বস্তাল একতা এক্সপ্রেস। বৈঠার প্রতিটি আঘাতে ছিল জয়ের প্রত্যয়, নৌকার প্রতিটি ছুটে চলায় ছিল চ্যাম্পিয়ন হওয়ার অদম্য আত্মবিশ্বাস।

‎এই বিজয় শুধু একটি নৌকার জয় নয়—এটি অত্র উপজেলার বস্তাল গ্রামের  মানুষের ঐক্য, সাহস, পরিশ্রম ও ভালোবাসার বিজয়।

‎অপরাজিত চ্যাম্পিয়ন বস্তাল একতা এক্সপ্রেস এর বিজয়ে উপজেলায় যেন ছোট বড় ধনী-গরীব ছেলে বুড়ো সকলের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!