বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভার-আশুলিয়ায় ২২০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ pm
২০৮
সাভার-আশুলিয়ায় ২২০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ২২০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়। এর মধ্যে প্রথম অভিযানটি চালানো হয় সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনী এলাকায় এবং দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় আশুলিয়া থানাধীন বলিভদ্র এলাকায়।

পুলিশ জানায়, ৭ সেপ্টেম্বর খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনী এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি উত্তর-এর এসআই শেখ মফিজুর রহমান ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা।

অভিযানকালে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মো. সানোয়ার হোসেন (৪২) এবং আমিনুল ইসলাম (৪৩)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সানোয়ার হোসেন মানিকগঞ্জ সদর থানার কালীনগর এলাকার মো. শুকুর আলীর ছেলে। তিনি বর্তমানে সাভার মডেল থানাধীন মজিদপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অপর গ্রেপ্তার আমিনুল ইসলাম সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকার সি-৩৮/২ নম্বর বাসার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে উদ্ধার করা ৫০ পিস ইয়াবার মোট ওজন প্রায় ৫ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে, ৮ সেপ্টেম্বর খ্রিষ্টাব্দ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন বলিভদ্র এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবি উত্তর।

ডিবি উত্তর-এর এসআই শেখ মাসুদ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সিয়াম হোসেন (২৬), ইমতিয়াজ শেখ শান্ত (২৯) এবং মো. মেহেদী হাসান হিরু (৫২)।

পুলিশের তথ্য অনুযায়ী, সিয়াম হোসেন সিরাজগঞ্জের কাজীপুর থানার শুভগাছা এলাকার ছানোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার মধুপুর এলাকায় বসবাস করছিলেন।

ইমতিয়াজ শেখ শান্ত জামালপুরের সরিষাবাড়ী থানার রঘুনাথপুর এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে। তিনিও আশুলিয়ার মধুপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অপর গ্রেপ্তার মো. মেহেদী হাসান হিরু আশুলিয়ার মধুপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫১ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে মো. মেহেদী হাসান হিরুর বিরুদ্ধে পূর্বে আরও দুটি মামলা রয়েছে।

তবে এসব মামলার বিস্তারিত তথ্য ও মামলাগুলোর বর্তমান অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

ঢাকা জেলা ডিবি পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!