সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ am
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Choco+’ সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোররাত আনুমানিক ৪:৫০ ঘটিকায় ৫৯ বিজিবি’র অধীনস্থ চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের একটি কবরস্থান সংলগ্ন পাগলা নদীর পাড়ে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, মাদকের ভয়াবহতা থেকে দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!