সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উখিয়ায় যৌথ অভিযান: ৩০০ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা!

মো গিয়াস উদ্দীন
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ pm
৫১
উখিয়ায় যৌথ অভিযান: ৩০০ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা!
উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার ও তার টিম

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পরিবহনকালে ৩০০ বস্তা (১৫ মেট্রিক টন) ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন। একই সাথে অবৈধ সার পরিবহনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার (০৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে উখিয়ার মরিচ্যা বাজার সংলগ্ন মরিচ্যা চেকপোস্ট এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্ট এলাকায় ৩০ বিজিবি ও উখিয়া উপজেলা কৃষি অফিসের সহায়তায় এই যৌথ টাস্কফোর্স অভিযান চালানো হয়। এ সময় একটি পরিবহন থেকে নিয়মবহির্ভূত ও অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সার হাতেনাতে জব্দ করা হয়। উদ্ধারকৃত সারের আনুমানিক ওজন ১৫ মেট্রিক টন।

স্থানীয় সূত্র ও বিশ্বস্ত মারফতে জানা গেছে, জব্দকৃত এই বিপুল পরিমাণ সার উখিয়ার রাজাপালং ইউনিয়নের অনুমোদিত সার ডিলার সৈয়দ আহমেদের বলে জানা গেছে।

তিনি সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে অবৈধ উপায়ে এই সার পরিবহন করছিলেন।

অভিযান শেষে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার জানান, অবৈধভাবে সার পরিবহনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত ৩০০ বস্তা ইউরিয়া সার দ্রুত সময়ের মধ্যে বিধি মোতাবেক উন্মুক্ত নিলামের মাধ্যমে নিষ্পত্তি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপস্থিত বিজিবি সদস্যদের নির্দেশ প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, কৃষকদের অধিকার রক্ষা এবং সারের বাজারে যেকোনো ধরনের কৃত্রিম সংকট বা অবৈধ পাচার রোধে উখিয়া উপজেলা প্রশাসনের এই ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে উখিয়া উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং ৩০ বিজিবির মরিচ্যা চেকপোস্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!