সোমবার, ২৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নোয়াখালীর সোনাইমুড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আবু বকর ছিদ্দিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ১১:৩৭ pm
নোয়াখালীর সোনাইমুড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সোনাইমুড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আবু বকর ছিদ্দিক নোয়াখালী উত্তর প্রতিনিধিঃ

সোনাইমুড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষা ও ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ আগস্ট) সকালে মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি মাওলানা আবদুল্যাহ বাকেরের সভাপতিত্বে সহকারী শিক্ষক মাওলানা বেলায়েত হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি এডভোকেট শাহজালাল ভূঁইয়া, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, মাদ্রাসার অভিভাবক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোস্তাক আহমেদ বেলাল।

বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান, ইনচার্জ ফয়েজুর রহমান ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আগত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরণ করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!