রবিবার, ২৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুর সদরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

মোঃ মহিন উদ্দিন
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৬:২৮ pm
১৮
গাজীপুর সদরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

রিপোর্টার মোঃ মহিন উদ্দিন

গাজীপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল এবং দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ ২২ শে, আগস্ট ২০২৬,রোজ, শনিবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসেবে বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লি, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় ৪৫০ থেকে ৫০০ জন সদস্য ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজকদের প্রত্যাশা, শিক্ষা সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ পাওয়ার মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়বে। একই সঙ্গে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে দরিদ্র নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাবেন বলে জানিয়েছেন।

প্রশাসক এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!