শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মোঃএমরুল ইসলাম
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০৮:০৭ pm
৪৬
মনোহরদীতে এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলার এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম এইচ কবিরকে ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আতিকুল্লাহ। প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম এইচ কবির। বিশেষ অতিথি ছিলেন ডা. রহমতুল আলম, ডা. রুবিনা জাহান, ব্যবসায়ী মোবারক হোসেন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সাবেক মেম্বার শাহাবুদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে ডা. এম এইচ কবিরকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান শিক্ষক আতিকুল্লাহ বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার মানোন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন।

ডা. রুবিনা জাহান শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।

প্রধান অতিথি ডা. এম এইচ কবির তাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সবার আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ না হলে কখনো ভালো ছাত্র হওয়া যায় না।”

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!