সোমবার, ১৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বড়াইগ্রামে নারীর ফাঁদে ফেলে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ২

মুকুল লুকাস ক্রুশ স্টাফ রিপোর্টার
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৭:১৪ pm
বড়াইগ্রামে নারীর ফাঁদে ফেলে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ২

নাটোরের বড়াইগ্রামে এক ব্যক্তিকে নারীর ফাঁদে ফেলে ভিডিও ধারণ, মারধর ও জিম্মি করে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে বনপাড়া টাওয়ার রোড এলাকা থেকে পূর্বপরিচিত শৈবাল চৌধুরী (২২)-কে বিয়ের দাওয়াতের কথা বলে মোটরসাইকেলে বনপাড়া সরদারপাড়া এলাকায় নিয়ে যান আসামি রাসেল হোসেন। সেখানে একটি ভাড়া বাড়িতে আগে থেকেই কয়েকজন ব্যক্তি ও এক নারী অবস্থান করছিলেন।

অভিযোগ রয়েছে, সেখানে শৈবালকে আটক করে অজ্ঞাতপরিচয় এক নারীর সঙ্গে ভিডিও ধারণ করা হয়। পরে তাকে মারধর করে জিম্মি করা হয় এবং মুক্তির বিনিময়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুমন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ বনপাড়া সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাসেল হোসেন (৩৭), পিতা মৃত সানু খাঁ এবং রহিদুল ইসলাম রোহান (২৮), পিতা মো. রেজাউল করিম। তাদের দুজনেরই বাড়ি বনপাড়া সরদারপাড়া এলাকায়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে নারীর ফাঁদে ফেলে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!