বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ পরিবহন চালককে জরিমানা

আব্দুল্লাহ আল মাহীদ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৭:৫৭ pm
২৪
নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ পরিবহন চালককে জরিমানা

নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি পরিবহনের চালককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অননুমোদিত ও মানমাত্রার অতিরিক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং স্থাপনের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মাধ্যমে মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পরে ব্যবহৃত হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে পথচারী, চালক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবহনের গায়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, শব্দদূষণসহ পরিবেশ দূষণ রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!