গত ১০ ই আগস্ট গভীর রাতে একদল সন্ত্রাসী খুলনা প্রবাহ অফিসে আতর্কিত হামলা চালায় হামলাকারীরা অফিসে আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি অফিসের নথিপত্র নষ্ট ও কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকদের নির্মমভাবে নির্যাতন করে।
এই বর্বরচিতো ঘটনার প্রতিবাদে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে শিববাড়ি মোড়ে একটি বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন মুক্ত গণমাধ্যমের উপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার টুটি চেপে ধরার সামিল।
হামলার ঘটনার পর দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন মামলায় রবিউল ও সিজানের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা আরো ৫-৬ জনকে আসামি করা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই আমজাদ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার প্রধান আসামি রবিউল (৫৫)কে গ্রেফতার করেন সোনাডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃত রবিউলকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন। ১৩ই আগস্ট বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে তথা কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
এই হামলার প্রতিবাদে খুলনা সাংবাদিক সমাজ তীব্র আন্দোলন গড়ে তুলেছে। মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা অবিলম্বে মামলা বাকি আসামিদেরকে গ্রেফতারের দাবী জানান।
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন (গভঃরেজি-এস -১৪৫১৭ ) খুলনা জেলার সভাপতি গোলাম কিবরিয়া তুহিন এই ঘটনার তীব্র নিন্দা ও খোভ প্রকাশ করে বলেন সাংবাদিকদের কর্ম ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।