শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ রতন মোল্লা
আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে শিক্ষার্থী সায়মা সুলতানা। মানবিক শাখা থেকে জিপিএ-৫ অর্জন করে বিদ্যালয় ও পরিবারের মুখ উজ্জ্বল করেছে সে। তার এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারে বইছে আনন্দের সুবাতাস।
সায়মা সুলতানার অসাধারণ ফলাফলে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে তার মা-বাবাকেও অভিনন্দন জানানো হয়েছে সন্তানের এমন সাফল্যের জন্য।
সায়মার সাফল্যের গল্পে রয়েছে আরও একটি গর্বের অধ্যায়। তার বড় বোন মারিয়া সুলতানাও একই বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করেছিলেন। দুই বোনের ধারাবাহিক এই সাফল্যে পরিবারটির পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও গর্বিত।
শুধু দুই বোনই নয়, সায়মার মা-বাবাও এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। ফলে একই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তাদের পরিবারের রয়েছে দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক। সেই বিদ্যালয় থেকেই দুই বোনের জিপিএ-৫ অর্জন পরিবারটির জন্য নিঃসন্দেহে আনন্দ ও গর্বের বিষয়।
সায়মার এই সাফল্যে তার মা-বাবার দীর্ঘদিনের স্বপ্ন আরও এক ধাপ পূর্ণতা পেল। বিদ্যালয় কর্তৃপক্ষ সায়মার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে উচ্চশিক্ষা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সাফল্য কামনা করেছে।