গাজীপুর মহানগরের গাছা থানাধীন বসুরা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— মো. নাছির মোল্লা (৩৪) ও মো. তরিকুল ইসলাম অপু (৩৬)।
পুলিশের দাবি, তারা অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত। অভিযানে তাদের কাছ থেকে লোহার তৈরি দুটি ধারালো সামুরাই উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থান: বসুরা, গাছা, গাজীপুর
তারিখ: ১১ আগস্ট ২০২৬