শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনায় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রাজু মোড়ল গ্রেপ্তার

মোঃগোলাম কিবরিয়া
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ pm
৩
খুলনায় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রাজু মোড়ল গ্রেপ্তার

রিপোর্ট : মোঃগোলাম কিবরিয়া খুলনা:

খুলনার রূপসা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল ও দুই রাউন্ড ৭.৬৫ এমএম গুলিসহ রাজু মোড়ল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের যৌথ দল।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে রূপসা থানাধীন রামনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে রূপসা থানা পুলিশ ও খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তার রাজু মোড়ল রামনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ইমান আলী মোড়ল।

খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!