সুবাস চন্দ্র, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে কোলা আদর্শ কলেজ জাতীয়করণের জন্য অন্তর্ভুক্ত করায় এবং শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়নের দাবিতে এক বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৫ নং কোলা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আনন্দ র্যালিটি কোলা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কোলা আদর্শ কলেজকে জাতীয়করণের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করায় সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উপস্থিত বক্তারা বলেন, এই যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে অবহেলিত কোলা অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় এক নতুন ও গৌরবোজ্জ্বল দিগন্তের সূচনা হলো।
কোলা আদর্শ কলেজের এই সংস্কার ও জাতীয়করণ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নওগাঁ-৩ আসনের জনপ্রিয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা বাবুল ভাই-কে, ৫ নং কোলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে লাল গোলাপের শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা। এলাকার শিক্ষা খাতের এই অভূতপূর্ব উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সুধীসমাজের।