কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গোরস্থানে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হাসিম বাদশা, সদস্য সচিব আল আমিন হোসেন আকাশ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন, যুগ্ম সদস্য সচিব ইমরান খান রানা, সদস্য মিরাজুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী সহ দলটির নেতাকর্মীরা।