কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যান হারানোর ১০ দিনের মাথায় ভ্যানচালক ওয়াসিমকে নতুন ভ্যান উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলার ৩০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর মোড়সংলগ্ন এলাকায় এ সহায়তা প্রদান করা হয়। ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুল ইসলাম এবং বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরের সার্বিক সহযোগিতায় ওয়াসিমকে ভ্যানটি উপহার দেওয়া হয়। পাশাপাশি ৩০ জন অসহায় ও দুঃস্থ মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুল ইসলামের ভাই আমিরুল ইসলাম, কনটেন্ট ক্রিয়েটর সুজন আলী পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন এলাকার মানবিক কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।