বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশারী ও মশা নিধন যন্ত্র বিতরণ করলেন হুইপ রকিবুল ইসলাম বকুল

মোঃগোলাম কিবরিয়া
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ pm
৯
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশারী ও মশা নিধন যন্ত্র বিতরণ করলেন হুইপ রকিবুল ইসলাম বকুল
খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

আজ বেলা ১২টায় নগরীর মহেশ্বরপাশা পশ্চিম পাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধকল্পে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে মশারী ও মশা নিধন যন্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা ও দাবির কথা তুলে ধরলে প্রধান অতিথি ধৈর্যসহকারে তা শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে তা সমাধানের আশ্বাস প্রদান করেন। আলোচনা পর্ব শেষে এলাকার গরিব ও অসহায় পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে মশারী ও মশা নিধন যন্ত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করতে যুবদের হাতে খেলার সামগ্রী উপহার দেন হুইপ বকুল।

আঃ সত্তার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এবং দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন।

এছাড়া খুলনা মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এবং মহেশ্বরপাশা পশ্চিম পাড়া সমাজ কল্যাণ সংস্থার কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!