বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ফেনসিডিল ও ভারতীয় কীটনাশক সহ মুজিবনগরে একজন গ্রেপ্তার

মোঃ রুবেল রানা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২০ pm
১৩
ফেনসিডিল ও ভারতীয় কীটনাশক সহ মুজিবনগরে একজন গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল ও, ৮৩ বোতল ভারতীয় কীটনাশকসহ মিনারুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের একটি দল।

রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিটে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোনাখালী পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) এসআরবি-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মিনারুল ইসলাম মোনাখালী গ্রামের বাদল মণ্ডলের ছেলে।

এসআরবি জানায়, অভিযানে FAIRDYL NEW, COUGH LINCTUS 100 ml লেখা ২০ বোতল ফেনসিডিল এবং OXYFLUORFEN 23.5% EC HERBICIDE (Oxy Gold) 100 ml লেখা ৮৩ বোতল কীটনাশক উদ্ধার করা হয়। এসব পণ্য ভারত থেকে সরকারি নির্ধারিত শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা হয়েছে বলে পুলিশের দাবি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনারুল দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ভারত থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা এসব মাদকদ্রব্য/ওষুধ ক্রয়-বিক্রয় করে আসছেন বলে তথ্য পাওয়া গেছে। পরে সেগুলো নিজ এলাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলেও জানায় এসআরবি।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ) ধারা এবং The Special Power Act, 1974-এর ২৫-বি(১)(বি) ধারায় মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসআরবি-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প জানিয়েছে, চোরাচালান, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!