মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনায় চরমপন্থি নেতা নাসিমকে প্রকাশ্যে গুলি করে হত্যা: দুই দশকের আত্মগোপন শেষে করুণ পরিণতি

মোঃগোলাম কিবরিয়া
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ pm
১৩
খুলনায় চরমপন্থি নেতা নাসিমকে প্রকাশ্যে গুলি করে হত্যা: দুই দশকের আত্মগোপন শেষে করুণ পরিণতি

মো: গোলাম কিবরিয়া খুলনা:

খুলনার দিঘলিয়ার ফরমাইশখানায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় নিষিদ্ধ চরমপন্থি সংগঠন 'পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ)'-এর আঞ্চলিক নেতা নাসিমুল গণি ওরফে নাসিমকে (৫৪) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থাথানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নদীবেষ্টিত দিঘলিয়ার ভৌগোলিক সুযোগ কাজে লাগিয়ে আশি ও নব্বইয়ের দশকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চরমপন্থি রাজনীতির বিস্তার ঘটে। ওই সময় নাসিম চরমপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে নিজস্ব ক্যাডার বাহিনী ও নেটওয়ার্ক গড়ে তুলে দিঘলিয়া ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার করেন। নাসিম দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে চিংড়ি ঘের দখল, চাঁদাবাজি এবং স্থানীয় সালিশ-বিচারে অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

নব্বইয়ের দশকে খুলনা অঞ্চলে চরমপন্থি তৎপরতা সংঘাতপূর্ণ হয়ে উঠলে নাসিম জনযুদ্ধের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে ফরমাইশখানা, তেরখাদা ও আশপাশের নদীবেষ্টিত এলাকায় নিজের একটি সশস্ত্র বলয় তৈরি করেন। স্থানীয়দের ভাষ্যমতে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজস্ব অনুসারীদের বলয় থাকায় অল্প সময়ের মধ্যেই সংগঠনের আঞ্চলিক পর্যায়ে তার প্রভাব বাড়ে।

পুলিশের তথ্য অনুযায়ী, নাসিমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র এবং পুলিশের ওপর হামলার অভিযোগসহ ডজনখানেক মামলা রয়েছে। ২০০২ সালের আলোচিত গণেশ হত্যা মামলায় আদালত তাকে ৩২ বছরের কারাদণ্ড দেন। এছাড়া ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ছোট কাসেম হত্যা, দিঘলিয়ার ইউপি চেয়ারম্যান জাহিদ হত্যা এবং বিএনপি নেতা রিয়াজ শাহেদকে হত্যাচেষ্টার মামলাতেও তিনি এজাহারনামীয় আসামি ছিলেন।

দীর্ঘ আত্মগোপন ও এলাকায় প্রত্যাবর্তন> ২০০২ সালে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে নাসিম আত্মগোপনে চলেযান। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে প্রায় দুই দশক ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অবস্থান করেন। পরবর্তীতে ২০২৩-২৪ সালের দিকে তিনি পুনরায় এলাকায় ফিরে আসেন এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করেন।

২০২৫ সালের ১৮ জুন রাতে দিঘলিয়া থানা পুলিশ নাসিমকে পুনরায় গ্রেপ্তার করে। তবে থানায় নেওয়ার পথে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ পৃথক মামলা করে এবং চার দিন পর (২২ জুন) অভিযান চালিয়ে তাকে আবার গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। সম্প্রতি তিনি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ফরমাইশখানা এলাকায় অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, রোববার সকালে বাড়ির পাশে তৈয়ব আলীর চায়ের দোকানে বসে ছিলেন নাসিম। এ সময় লুঙ্গি পরা দুই যুবক ভ্যান থেকে নেমে চায়ের দোকানে ঢোকে। তাদের একজন অতি নিকট থেকে নাসিমের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি চালায়। পরে আততায়ীরা একই ভ্যানে চড়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে নিহতের স্ত্রী মুক্তাসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী**

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!