মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পোরশায় ৫১ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

মোঃ আবু সাঈদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৫ pm
৪১
পোরশায় ৫১ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

নওগাঁর পোরশায় গ্রাম পুলিশদের যাতায়াত সহজ করতে ও কাজের গতি বাড়াতে ৫১ জনের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে। পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে সোমবার সকালে বাইসাইকেলগুলো বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে এই বাইসাইকেলগুলো তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে পোরশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, গ্রামের আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারের নানা খবর মানুষের কাছে পৌঁছে দিতে গ্রাম পুলিশ সদস্যরা দিনরাত কাজ করেন। এই বাইসাইকেলগুলোর মাধ্যমে তাঁদের যাতায়াত অনেক সহজ হবে এবং তাঁরা আরও দ্রুত সেবা দিতে পারবেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!