নতুন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দিয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মানিক মিয়া এভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে যোগ দিতে একে একে বিভিন্ন রাজনৈতিক দলের মানিক মিয়া এভিনিউতে আসেন। যা বাংলাদেশের ইতিহাসে খুব একটা দেখা যায় না। এছাড়া দেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও অনুষ্ঠানে যোগ দেন। মঞ্চের সামনের দিকে তাদের জন্য আসন রাখা হয়। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পায়নি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেয়া বিভিন্ন দলের নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি,…
Author: News Desk
ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক রিমল তালুকদার ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা বাস স্ট্যান্ড এলাকায় ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত। মোটরসাইকেলে থাকা দ্বিতীয় ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা শহরের বাস স্ট্যান্ড এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ বলেন নিহতের পরিচয় এখনও সনাক্ত হয়নি। পরিচয় সনাক্ত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিস্কার। ক্রাইম রিপোর্টার নরসিংদী । নরসিংদী রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিস্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। আজ বৃস্পতিবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ। এর আগে গতকাল বুধবার নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা নরসিংদী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় বিভিন্ন অনলাইনসহ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির…
ঢাকা: খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিল মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেশের ৫০ লাখ পরিবারকে দেওয়া হবে। এছাড়াও ঈদে উপহার হিসেবে এক কোটি নিম্নবিত্ত পরিবারকে দেওয়া হবে ১০ কেজি করে চাল। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, রমজান মাসে নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয় সে বিষয়টি মনিটরিং করার জন্য ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচি…
বৃটিশ কোচ বাটলারকাণ্ডে বিদ্রোহ করা প্রথম সারির খেলোয়াড় ছাড়াই বাংলাদেশ নারী ফুটবল দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ১-৩ গোলে হারিয়েছে। গতকাল বুধবার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত ফুটবল এসোসিয়েশন পিচ-এ অনুষ্ঠিত ম্যাচে আফঈদা খাতুনের দল ১৬ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের কাছে হারে শুরু হলো সফর। এই ম্যাচে সাবিনা-সানজিদারা না থাকলেও ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ঢংয়ে খেলতে থাকে বাংলাদেশ। তবে উচ্চতা আর ফিটনেসে পিছিয়ে থাকায় ডি-বক্সের সামনে বেগ পেতে হয়। ১৮ মিনিটে এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় আরব আমিরাত। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরলে সমতায় ফেরার সুযোগ হারায় বাংলাদেশ। তবে, ২৮…
মাদক সেবনের বিরুদ্ধে অভিযোগ করায় শিক্ষার্থীদের শাসানোর অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি-শান্তি হলে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত দুই শিক্ষার্থীর নাম রাবিনা ঐশি ও লাবিবা ইসলাম। সোমবার (২৫ ফেব্রুয়ারি) মাদক সেবনের সংবাদ প্রকাশের পর সন্ধ্যা ৬টায় হলের সি ব্লকের কয়েকটি রুমে যান ওই দুই শিক্ষার্থী। এসময় তারা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে জানতে চান অভিযোগপত্রে কে কে স্বাক্ষর করেছে। শিক্ষার্থীরা হ্যাঁ সূচক স্বীকারোক্তি দেন। তখন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিবা ইসলাম ও একই বিভাগের রাবিনা ঐশি তাদের হুমকি-ধমকি দেন। রেকর্ডে লাবিবাকে বলতে শোনা যায়, ‘আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনো খেলে দেব, আস। তোদের মত পতিতা না…
মাধবদী কোতোয়ালিরচর প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের পায়তারা ও সাইনবোর্ড ভাঙচুর। আর এ লায়ন সরকার নরসিংদী। নরসিংদী সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড কোতায়ালীচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে এক ইউনিয়নের বাসিন্দা মৃত ইয়াকুব আলীর ছেলে সুকুর আলীর বিরুদ্ধে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয় সংশ্লিষ্টরা তাকে উক্ত জায়গা দখলমুক্ত করার অনুরোধ জানালে তিনি উল্টো হুমকি-ধামকি দিতে থাকেন। জমি পুনরুদ্ধারের আবেদন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হলেও কোনো অগ্রগতি হয়নি। খোঁজ নিয়ে জানা যায়,বিগত ১৯৯৩ইং সনে এলাকাবাসীর শিক্ষা বিস্তারের উদ্যোগী। হয়ে নিম্ন তপছিলে বর্ণিত স্থানে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মানের সিদ্ধান্ত গ্রহণ পর সর্বস্তরের জনগনকে…
আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদি দল হিসাবে নিষিদ্ধের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণঅবস্থানকারী ছাত্র-জনতা। এছাড়া বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের আহ্বান জানিয়েছে তারা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমীনের নেতৃত্বে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান, সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান, সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, সহকারী সদস্য সচিব গালিব ইহসান, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান এবং…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের উদ্যোগে আজ নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নিজেদের পরিচয় ও লক্ষ্য ঘোষণা করবে বিকেল ৩টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে, ঠিক তখনই শুরু হয় চরম উত্তেজনা ও নানা রকম স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন। নবগঠিত এই দলটি জনগণের অংশগ্রহণ ও গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে আত্মপ্রকাশ করেছে। তাদের লক্ষ্য তরুণ সমাজকে রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাজনৈতিক কাঠামো গড়ে তোলা। নতুন দলটির প্রতিষ্ঠাতা নেতারা দাবি করছেন, তারা বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির বাইরে এসে জনগণের প্রকৃত চাহিদার প্রতিফলন ঘটাবেন। তবে, যেকোনো নতুন রাজনৈতিক উদ্যোগের মতো, এই দলটিকেও প্রচুর বাধার…
শেখ হাসিনা জামায়াতের সমর্থনে ক্ষমতায় যাওয়ার জন্য ৩ টা মন্ত্রী ও ৭ টা মহিলা এমপির পদ অফার করেছিলেন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা জানান তিনি। পোস্টে আযমী লিখেন, অধ্যাপক গোলাম আযম এর উদ্ভাবিত ও প্রস্তাবিত কেয়ার টেকার সরকারের অধীনে (১৯৯১ সালে) প্রথম নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার জন্য মরিয়া বর্তমানে হুলিয়া মাথায় নিয়ে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী অধ্যাপক গোলাম আযম এর পা ধরার মত অবস্থা। তিনটা মন্ত্রীর পদ এবং ৭টা মহিলা এমপি এর পদ অফার দিয়েছিল জামায়াতের সমর্থন পেয়ে ক্ষমতায় যাবার জন্য। তিনি লিখেন, আমির হোসেন আমু এবং মো. নাসিম জামায়াতের তৎকালীন জয়েন্ট সেক্রেটারী…