বিশ্বের সবচেয়ে ‘উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন’ ব্রিজ আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। চীনের গুইঝো প্রদেশে অবস্থিত এই সেতুটি পানির পৃষ্ঠ থেকে ৬২৫ মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে, যা যুক্তরাষ্ট্রের আইকনিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়েও উঁচু। সেতুটির মোট দৈর্ঘ্য ২,৮৯০ মিটার এবং মূল স্প্যান ১,৪২০ মিটার। মাত্র তিন বছরে নির্মিত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ২৮৩ মিলিয়ন ডলার। বিশেষজ্ঞরা এই সেতুকে আধুনিক প্রকৌশলের এক অনন্য নিদর্শন হিসেবে আখ্যা দিয়েছেন। উন্নত নির্মাণ প্রযুক্তি দিয়ে নির্মিত সেতুটি ভূমিকম্প ও চরম আবহাওয়া মোকাবিলা করতে সক্ষম। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই সেতু, যা দুর্গম…
Author: News Desk
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তাঁর সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। একইসাথে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নাগরিকবান্ধব সংস্কার কার্ষক্রম চালিয়ে যাচ্ছে। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বাংলায় ভাষণ দেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে নাগরিকবান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ জন্ম লাভ করে। কিন্তু যে অধিকার প্রতিষ্ঠার জন্য…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে তিনি এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি ছবি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মিলেনিয়া ট্রাম্প হাস্যজ্বল ছবিতে পোজ দিয়েছেন। প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার মেয়ে দীনা ইউনূসের সঙ্গে ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট…
জেলা প্রতিনিধি মোঃ নুরুজ্জামান আহমেদ:- লালমনিরহাট জেলার কালীগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু অভিযোগ করেছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনে বাধা সৃষ্টি করছে কয়েকটি রাজনৈতিক দল। তিনি বলেন, “তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু বাংলার সাধারণ মানুষ এ পদ্ধতি বোঝে না। কালীগঞ্জ ও আদিতমারীতে আপনারা ভোট দেবেন, আর এমপি হবেন গাজীপুরের কেউ। এতে এমপিদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না।” ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাপারহাট শামসুদ্দিন কমর উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু আরও বলেন, “যারা এতদিন রাষ্ট্রক্ষমতায় ছিল তারা ক্রীড়াঙ্গনকে ধ্বংস…
জেলা প্রতিনিধি মোঃ নুরুজ্জামান আহমেদ:- ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় দলগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা বিএনপি শাখা কর্তৃক আয়োজিত শারদীয় শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠানে ধর্ম যার যার উৎসব সবার, সনাতন ধর্মের দুর্গাপূজায় লালমনিরহাটের কোন ধরনের বৈষম্য ও সংঘাত নেই । সবাই উৎসবমুখর পরিবেশে আবদ্ধ ও সুন্দর পরিবেশে উদযাপন করে থাকে বলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু আরও বলেন, “যারা এতদিন রাষ্ট্রক্ষমতায় ছিল তারা সনাতন ধর্মের মন্দির ও রাস্তাঘাট তেমন কোন উন্নয়ন হয়নি । ফলে সুষ্ঠু বিনোদনের ও বিভিন্ন ধর্মীয় উৎসব সুযোগ না থাকায় বাংলার সনাতন ধর্মের মানুষ বঞ্চিত হয়েছে। অথচ সুষ্ঠু বিনোদন ও সংস্কৃতি মানুষের মনকে…
প্রতিনিধি :নুরুল ইসলাম নাহিদ। কালিয়াকৈর গাজীপুর। গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীকে কুপিয়ে আট ভরি স্বর্ণালংকার ও টাকা লুট করেছে দুর্বৃত্তরা।আট ভরি স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ৫০ হাজার টাকা। গতকাল বুধবার রাত ৯:৪০ থেকে ৯:৪৫ মিনিটের দিকে উপজেলার চাপাইর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম দুলাল পাল। তিনি কালিয়াকৈর বাজারের ‘গ্রামীণ জুয়েলার্স’-এর মালিক। বর্তমানে তিনি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন দুলাল পাল। রাত ৯:৪০থেকে ৯:৪৫ দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় তাঁর কাছে থাকা স্বর্ণালংকার লুটের…
বাংলাদেশে আর কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেছেন, প্রকাশ্যে তো নয়-ই, মনে মনে যাঁরা আওয়ামী লীগ ও তাঁদের দোসরদের বিরোধী দল বানানোর চিন্তা করছেন, তাঁরা সেই চিন্তা বাদ দিয়ে দেন। এই চিন্তা করে লাভ নাই। ছাত্র-জনতা এই দেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে। সুনামগঞ্জে বুধবার বিকেলে সংগঠনের নেতাদের নিয়ে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা ও সংবাদ সম্মেলন হয়। সারজিস আলম তাঁর বক্তব্যে বলেন, ‘পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত খুনি…
ফিলিস্তিনের গাজা নগরীর আরও ভেতরে অগ্রসর হয়েছেন ইসরায়েলি সেনারা। বড় বড় ভবন লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে ফেলা হচ্ছে বোমা। শুধু গাজা নগরী নয়, পুরো গাজা উপত্যকায় চলছে ইসরায়েলি আগ্রাসন। এ কারণে গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত অন্তত ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের চলা আগ্রাসন নিয়ে মুসলিম আট দেশের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মধ্যেই এমন নৃশংসতা চালানো হয়। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার এ বৈঠক হয়। ট্রাম্পের সঙ্গে যেসব দেশের নেতাদের বৈঠক হয়েছে, সেগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তান। গত রবি ও সোমবার ফিলিস্তিনকে…
ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরেছেন। বিএফডিসির ১ নম্বর ফ্লোরে পরিচালক বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শুটিংয়ের ফাঁকে সিনেমা ইন্ডাস্ট্রি ও ব্যক্তিগত নানান বিষয় নিয়ে কথা বলেন ইয়ামিন হক ববি। দীর্ঘদিন পর কাজে ফেরা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম। বছরে মিনিমাম দুবার যেতে হয়। আমার ফ্যামিলি সেখানে থাকে। তাই যেতে হয়। দেশে আমি একা থাকি। পরিবারের সবাই চায় আমিও তাদের সঙ্গে থাকি। কিন্তু আমি দেশকে মিস করি। এত ঝামেলা, এত কিছু, তবু মিস করি। কেন যেন দেশের প্রতি, মানুষের প্রতি টান অনুভব করি। এই যে আমাদের এফডিসি, কাজ ও সবকিছু হয়তো এখন একটু কম, একটা অস্থিরতা যাচ্ছে… ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমি পজিটিভ মানুষ, তাই দেশকে মিস করি, চলে আসি। আপনার শেষ সিনেমাটি তেমন সাড়া পায়নি। এর পেছনে কোনো কারণ ছিল কি?—এমন প্রশ্নের উত্তরে ইয়ামিন হক ববি বলেন, আমার মনে হয়, এটা নিয়ে অনেক কথা বলেছি। সুন্দর একটা গল্প ছিল। ছবিটার বিহাইন্ডে যারা ছিল, সবাই কষ্ট করেছি। একজন-দুজন মানুষের জন্য আসলে ছবিটা প্রপারলি দর্শকদের কাছে উপস্থাপন করা যায়নি— এটা দুঃখজনক। অভিনেত্রী আরও বলেন, ছবিটা ভালো ছিল, মেরিট ছিল। এ রকম হতেই পারে। আমি তো আরও কিছু কাজ করেছি, যেগুলো আসলে ওভাবে সাড়া ফেলেনি। তবে আলহামদুলিল্লাহ, আমার ম্যাক্সিমাম কাজ মানুষ পছন্দ করেছে। এ জন্যই আমাকে এখনো মানুষ পছন্দ করে, ভালোবাসে। নতুন সিনেমাটি প্রসঙ্গে একটু বলুন। চরিত্রটি কেমন? তিনি বলেন, খোকন ভাইয়ের সিনেমা মানেই আসলে বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা। এখানে আমিও ডাবল। আমার এখানে দ্বৈত চরিত্র। খুবই ইন্টারেস্টিং ওয়েতে তিনি ক্যারেক্টার দুটোকে দেখাচ্ছেন, খুব সুন্দর… হলে গিয়ে দর্শক এনজয় করবে, মানে পিওর এন্টারটেইনমেন্ট যেটাকে বলে আর কি। সিনেমার নাম ‘তছনছ’, অ্যাকশন আছে বলে মনে হচ্ছে। আপনাকে কি লিড রোলে দেখা যাবে? ইয়ামিন হক ববি বলেন, এতকিছু বলা যাবে না। নিষেধ আছে (হাসি)। বাট আমার চরিত্র দুটো একেবারে ভিন্ন রকম। একজন ইস্ট, আরেকজন ওয়েস্ট। দুজন বোন, কিন্তু দুজন দুই রকমের। শাকিব খানের সঙ্গে কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন। আপনাদের জুটি দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু আপনাদের আর দেখা যায় না কেন?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আমি আসলে কখনো এভাবে কাজ করতে চাইনি যে, আরেকজনের নামের সঙ্গে শুধু আমার নামটা যুক্ত থাকবে। আমার নিজস্বতা বলে কিছু থাকবে না, তা হয় না। তিনি বলেন, ছোট্ট একটা জায়গা থাকুক, বাট আমার জায়গা থাকুক। তবে শাকিবের সঙ্গে কাজ করাটা অনেক মজার। আর্টিস্ট হিসাবে খুব ভালো সে। আমাদের কেমিস্ট্রিটা মানুষ খুব পছন্দ করেছিল। পাঁচ-ছটা ছবি আমরা করেছিলাম। ‘নোলক’ আমাদের লাস্ট সিনেমা ছিল। ইনশাআল্লাহ আবারও হতে পারে। আম নট শিওর। কথা হয় মাঝেমধ্যে। বর্তমানে অনেকেই বলছেন ইন্ডাস্ট্রিতে কাজ নেই। অথচ আপনি একের পর এক কাজ করেই যাচ্ছেন। এ প্রসঙ্গে ইয়ামিন হক ববি বলেন, আসলে যেমন চলছে, এর থেকে ভালো চলা উচিত ছিল। আমি ১২ বছর ধরে কাজ করছি। সবার অভিজ্ঞতা বলতে পারব না। আমি একটা ছোট মানুষ, ইন্ডাস্ট্রির এ রকম সিচুয়েশন দেখে আমার ভীষণ খারাপ লাগে, যারা ২০-৩০ বছর ধরে কাজ করছেন, তাদের তো আরও বেশি খারাপ লাগার কথা। অভিনেত্রী বলেন, আমাদের অনেক ভুল আছে। আমরা ভুল করি। আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। সেই সঙ্গে কাজটাকেও প্রাধান্য দেওয়া উচিত। আমি সবসময় মনে করি, কাজের বাইরে সবসময় যেটা হয়, নিজেদের নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। মানে ইন্ডাস্ট্রি থেকে অন্য চিন্তা বেশি হয় বা ইগো প্রবলেম চলে আসে। একদম সেলফ সেন্ট্রেড হয়ে গেলে একটু সমস্যা হয়ে যায়। একের পর এক হল বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি, তখনো অনেক বেশি হল ছিল না; ২০০-২৫০টার মতো হল ছিল। তার আগে আমরা শুনেছি ১৪০০ হল ছিল। আরও বেশি ছিল হয়তো। সো, কম হলের সময়ই আমার এন্ট্রি সিনেমায়। তারপরও মানুষ যেভাবে সিনেমা দেখত, বিশেষ করে ঈদের সময়, অন্য সময়ও ছিল। এখন সিনেপ্লেক্স হচ্ছে, আরও বেশি হওয়া উচিত। এ বিষয়ে মাথা না ঘামানো প্রসঙ্গে ইয়ামিন হক ববি বলেন, এই ইন্ডাস্ট্রি নিয়ে ভাবার মতো সে রকম কেউ থাকে না শেষ পর্যন্ত। অথচ একটু বাজেট দিয়ে প্রপারলি ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো যায়। খুব যে চেষ্টা করতে হবে বা অনেক কিছু লাগবে, তা নয়। অনেক বড় বাজেট দিয়ে অনেক কিছু করা হয়, ভালো ফল পাওয়া যায় না– এটাই আমার কষ্ট লাগে। আমার মনে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রির যতটা গুরুত্ব পাওয়া উচিত ততটা পায় না। উল্লেখ্য, ইয়ামিন হক ববির ‘তছনছ’ ছাড়াও সামনে আরও কয়েকটি সিনেমায় কাজের কথা চলছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বউ’, ‘বেইমান’ ও ‘শিরোনাম’ সিনেমা।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।